রাশিয়ার টিকা ‘স্পুটনিক-ভি’ ব্যবহারের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে দেশে রাশিয়ার তৈরি ‘স্পুটনিক-ভি’ টিকা এর জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সব কিছু ঠিক থাকলে মে মাসের মধ্যেই এই টিকা দেশে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম ধাপে ৪০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল।

রাশিয়ার তৈরি ‘স্পুটনিক-ভি’ টিকা ব্যবহারের অনুমোদন দেওয়ার পর দেশে এখন অনুমোদন পাওয়া টিকার সংখ্যা দুই।

  •  
  •  
  •  
  •