করোনায় বাড়লো মৃতের সংখ্যা
নিউজ ডেস্কঃ
গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন আরো ৩২ জন। যা গতদিনের তুলনায় বেশি। এদের মাঝে পুরুষ ২৩ জন ও নারী ৯ জন। এ নিয়ে মোট মৃত্যু ১২ হাজার ১৮১।
এছাড়াও গত ২৪ ঘন্টায় আরো ৬৯৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।নমুনা পরীক্ষা হয়েছে ১০,৩৪৭ জনের। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৬.৭৫%।
৬৯৮ জন নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ্য ১ হাজার ৫৮ জন।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৯৪ জন।

