নেত্রকোনায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

bojropat_died_pic_kk

নিউজ ডেস্কঃ নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে ১ জন, কেন্দুয়ায় ২ জন, মদনে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৮ জন। বেশ কিছু গবাদিও পশু মারা গেছে।

মঙ্গলবার (১৮ মে) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি বজ্রপাতে ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী গ্রামের ফজলুর রহমান (৫৫) এবং একই উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের আসন খানের ছেলে বায়েজিদ মিয়া (৪২), মদন উপজেলার দুই কিশোর হাফেজ আতাউর (২০), হাফেজ শরিফ (১৮) ও খালিয়াজুরী উপজেলার জগ্ননাথপুর গ্রামের কৃষক ওসেফ মিয়া (৬৫)।

জানা যায়, হাওর উপজেলায় কেউ কেউ কাজ সেরে বাড়ি ফিরছিলেন। কেউ সবজি বাগানে কাজ করছিলেন। এদিকে মদন একটি মাদ্রাসার কয়েক শিক্ষার্থী খোলা জায়গায় খেলা করছিল। এসময় আরও দু’জন নিহতের খবর পাওয়া যাচ্ছে কিন্তু নাম পরিচয় বা সঠিকভাবে নিশ্চিত হয়ে কেউ বলতে পারছে না।

এ ব্যাপারে জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান জানান, পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দাফনের জন্য দেয়া হবে।

  •  
  •  
  •  
  •