দেশে আসছে কো-ভ্যাক্স এর করোনা টিকা
নিউজ ডেস্কঃ
দোসরা জুন দেশে আসছে কো-ভ্যাক্স এর প্রথম চালান। এই চালানে থাকবে ১ লাখ ফাইজারের করোনা টিকা।
বিশ্বের সকল দেশ যাতে টিকা পেতে পারে সে লক্ষ্যে জাতিসংঘ কো-ভ্যাক্স কর্মসূচীর সূচনা করে। কো-ভ্যাক্স এর আয়তায় দেশের মোট জনসংখ্যার ২০ ভাগ টিকা আসার কথা দেশে। সেই টিকারই প্রথম চালান এসে পৌঁছুবে ২জুন।
বিশেষ কোনো জনগোষ্ঠী নয়, নিবন্ধনের মাধ্যমে এই টিকা নিতে পারবেন যে কেউ। তবে এই টিকা দেয়া হবে কেবলমাত্র ঢাকায়। ইতোমধ্যে টিকা দেয়ার বিশেষ সিরিঞ্জ দেশে এসে পৌঁছেছে।
টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, টিকা দেয়ার সমস্ত প্রস্তুতি যেমন ট্রেনিং প্লান্ট, টিকা যারা দেবেন তাদের ট্রেনিং ইত্যাদি আমরা সম্পন্ন করেছি। ঢাকার কিছু নির্দিষ্ট পয়েন্টে এই টিকা দেয়া হবে।
উল্লেখ্য যে এই টিকা -৭৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় যার প্রস্তুতি গ্রহণ করেছে সরকার।
অপরদিকে সেরাম ইন্সটিটিউট থেকে আসা এস্ট্রোজেনেকার টিকা অবশিষ্ট রয়েছে ৬ লক্ষ ডোজ যা শেষ হবে এক সপ্তাহের মাঝেই।

