সড়কে ধানগাছ লাগিয়ে প্রতিবাদ
নিউজ ডেস্কঃ সড়কের বেহাল দশার প্রতিবাদ হিসেবে সড়কে ধানগাছ লাগিয়ে প্রতিবাদ করেছে চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামের বাসিন্দারা।
দীর্ঘদিন যাবৎ এই কাঁচা রাস্তা সংস্কার না হওয়ায়, বারবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান না হওয়ায় অবশেষে এলাকাবাসী অভিনব পদ্ধতিতে রাস্তায় ধানগাছ লাগিয়ে এই বিক্ষোভ করে।
দেশ যখন উন্নয়নের মহাসড়কে চলছে, তখন ফরিদগঞ্জের দায়চারা, ইছাপুরা, চৌমুখা, সাহাপুর—এই চার গ্রামের মানুষ উন্নয়নের মহাসড়ক থেকে যেন ছিটকে পড়ছে।
কবি রূপসা, জামালপুর, বালিছাটিয়া, নদৌনা, দায়চারা, চোমুখা, ইছাপুরা ও রামদাশেরবাগের মানুষের ইউনিয়ন পরিষদে যাওয়ার প্রধান রাস্তা এটিই; কিন্তু বর্তমানে এই রাস্তাটি রিকশা, সিএনজি, ইজিবাইক চলাচলের জন্য সম্পূর্ণভাবে অনুপযোগী।

