আগামীকাল থেকে ময়মনসিংহের কয়েকটি এলাকায় লকডাউন

mym

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ময়মনসিংহ মহানগরীর বেশ কিছু এলাকায় শুক্রবার (২৫ জুন) সকাল থেকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) বেলা ১২টায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে জরুরি সেবাখাতগুলো লক ডাউনের আওতার বাইরে থাকবে।

লকডাউনের আওতাভুক্ত এলাকাগুলো হলো- চরপাড়া, মাসকান্দা, গাঙ্গিনাপাড়, আকুয়া আর কে মিশন রোড।

এ বিষয়ে করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, সারাদেশের মতো ময়মনসিংহে সংক্রমণ বেড়ে যাওয়ায় সভায় মহানগরীর কিছু এলাকায় সাত দিনের জন্য লকডাউন দিতে সিদ্ধান্ত হয়।

তিনি আরও জানান, লকডাউন এলাকায় দোকানপাট, যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী কাঁচাবাজার ও ওষুধের দোকান খোলা থাকবে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হবে না। লকডাউন কার্যকর করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের কর্মকর্তারা তৎপর আছেন বলেও জানান তিনি।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার জেলাতে মোট ৫৭ জন শনাক্ত হয়েছেন। এর মাঝে সদর উপজেলাতে (সিটিসহ) সনাক্ত হয়েছেন ১৯ জন। মোট পরীক্ষা হয়েছিল ৪৮৮ জনের।

  •  
  •  
  •  
  •  

Tags: