কাল থেকে সারাদেশে সকল ধরনের গণপরিবহন বন্ধ
নিউজ ডেস্কঃ
আগামীকাল সোমবার (২৮ জুন) থেকে বৃহস্পতিবার (১ জুলাই) পর্যন্ত সারাদেশে গণপরিবহন বন্ধ থাকবে। তবে সকল সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে। করোনা ভাইরাস এর প্রকোপ মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে যাওয়ায় এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এই সময়ে গণপরিবহন বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন ও রিকশা চলাচল করবে। আইনশৃঙ্খলা বাহিনী টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে। সেই সঙ্গে সকল শপিংমল, মার্কেট, রিসোর্ট, পর্যটনকেন্দ্র ও কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে।
তবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবারের দোকান খোলা থাকলেও কেউ বসে খেতে পারবে না। শুধু পার্সেল নিতে পারবে।

