নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
‘অধিকার মর্যাদায় নারী-পুরুষের সমান অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শবনম শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন , মহিলা নেত্রী দিলারা বেগম পারুল, নাসিমা বানু লেখা প্রমুখ।
এর আগে টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে শহরের নিচাবাজারস্থ নিজস্ব কার্যালয় থেকে বের করা হয় একটি র্যালী। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন সনাক সদস্য সৈয়দ মোহম্মদ নাসিহ্ , রনেন রায়, পরিতোষ অধিকারী, স্বজন সদস্য সাইফুল ইসলাম বজু প্রমুখ।
বক্তারা বলেন সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমতা, দূর্নীতি রোধে নারীর ক্ষমতায়ন, নারীর অভিগম্যতা, ন্যায্যতা, সম্পদের মালিকানা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধি করার বিষয়ে আলোকপাত করেন। এ সময় সনাক সদস্যবৃন্দ ছাড়াও স্বজন সদস্য, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডসবৃন্দ ও টিআইবি’র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

