ঢামেক হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:

আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের পেছন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঢামেক হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) শাহ আলম বলেন, “সকালে আমরা খবর পেয়ে আনসার সদস্যদের ঘটনাস্থলে পাঠাই। বিষয়টি হাসপাতালের পরিচালককে জানানো হয়েছে।”

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, “শাহবাগ থানাকে জানানো হয়েছে। সেখান থেকে পুলিশ আসছে। ধারণা করা হচ্ছে নতুন ভবন থেকে তিনি পড়ে মারা গেছেন। তবে তদন্তের পর সঠিক ঘটনা জানা যাবে।”

  •  
  •  
  •  
  •