নদীর পাড়ে মিলল নবনির্বাচিত মেম্বারের ভাতিজার রগকাটা মরদেহ

নিউজ ডেস্ক:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামের পাশে নলশীষা নদীর পাড় থেকে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় এক যুবকের পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যাক্তির নাম সৌরভ হোসেন (২৩)। সে ১ নম্বর জয়পুর ইউনিয়নের মো. আনোয়ার হোসেনের ছেলে। তিনি ওই গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো. সানোয়ার হোসেনের আপন ভাতিজা এবং উপজেলার আফতাবগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

জানা গেছে, সকালে স্থানীয়রা পায়ের রগ কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়।

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে। তিনি জ্যাকেট ও ফুলপ্যাস্ট পড়া অবস্থায় ছিলেন। প্রাথমিক সুরতহাল রিপোর্টে দেখা গেছে, লাশের পাশেই জমাট বেঁধে রক্ত পড়ে রয়েছে।”

  •  
  •  
  •  
  •