দেড় কোটি টাকা আত্মসাৎকারী আরএম গ্রুপের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:

দেড় কোটি টাকা আত্মসাৎকারী আরএম গ্রুপের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আজ ১৫ই ডিসেম্বর রোজ বুধবার ময়মনসিংহ সদরের ২২ নং ওয়ার্ডের শেষ মোড়ের খেজুরতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন যশোর পুলিশ লাইন এলাকার মৃত জয়নুল আবেদিনের ছেলে আমজাদ হোসেন কিরণ ও যশোর পাওয়ার হাউজ এলাকার নেওয়াজ আলীর ছেলে নাসিরউদ্দীন তুষার।

অভিযানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, খেজুরতলার একটা বাসায় তারা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৪-৫ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে বরিশালের তানভীর মটরস এর দুটি মোটরসাইকেল ও রিয়াজ টেলিকমের ল্যাপটপ, ডেস্কটপ, এলইডি টিভি সহ বিভিন্ন পন্য সামগ্রী।

রিশাল সদর থানার উপ-পরিদর্শক নূর ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, “বরিশাল থেকে গত ২৬ নভেম্বর এই চক্রটি ময়মনসিংহ আসে। এখানে এসে তারা আরকেবি নামে নতুন গ্রুপ করে আবার চক্রটি সক্রিয় করে। তারা নিজেদের সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করেছে। দেশের বিভিন্ন জেলায় নারী কেলেঙ্কারীসহ তাদের নামে ৮টি মামলা রয়েছে।” তাদের ৯ সদস্যের গ্রুপের বাকিদেরও আটকের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি‌।

  •  
  •  
  •  
  •