ঝালকাঠিতে লঞ্চ অগ্নিকাণ্ডে ৩০ জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: ঝালকাঠিতে মাঝনদীতে যাত্রীবোঝাই লঞ্চে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বজনদের সন্ধানে নদীপাড়ের ভিড় করেছেন পরিবারের সদস্যরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নদীপাড়ের বাতাস।

দুর্ঘটনার খবর পেয়ে ভোর থেকেই সুগন্ধা নদীপাড়ে শত শত মানুষ ভিড় করছে। কেউ স্বজনের খোঁজে অপেক্ষা করছেন। কেউ আবার মৃত পরিবারের সদস্যের জন্য আহাজারি করছেন। পুরো নদীপাড় জুড়ে শোকের মাতম চলছে।

এদিকে আগুনের ঘটনায় দগ্ধ শতাধিক মানুষ বরিশাল, ঝালকাঠিসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যার আরও বাড়তে বলে আশঙ্কা করছে দমকম কর্মীরা। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস সদস্যরা।

  •  
  •  
  •  
  •