সেন্টমার্টিনে আর রাত্রিযাপন করা যাবে না

নিউজ ডেস্ক:

সরকার দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনকে একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে।

অনিয়ন্ত্রিত পর্যটন এবং পর্যটকদের অসচেতনতা, পরিবেশ ও প্রতিবেশবিরোধী আচরণের কারণে সেন্টমার্টিনের বিরল প্রতিবেশ ও জীববৈচিত্র্য দিন দিন হুমকির মুখে পড়ছে। যার কারণে এবার সরকার কঠিন কিছু নিয়ম করার সিদ্ধান্ত নিয়েছে।

সরকার পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত ২০১০) আবারও সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব সিদ্ধান্ত নতুন করে নিতে যাচ্ছে তার মধ্যে রয়েছে, দ্বীপটিতে একসঙ্গে ৮০০ এর বেশি পর্যটকের অবস্থান নিষিদ্ধ এবং অবস্থানকালীন সময় হবে স্বল্পকালীন যা পূর্ব থেকে নিধার্ণ করা থাকবে, সেন্টমার্টিনে প্রবেশ করার পূর্বে কতৃর্পক্ষের অনুমতির নেওয়ার বিধান এবং সেখানে রাত্রী যাপন পুরোপুরি বন্ধ করা।

পরিবেশ ও জলবায়ূ মন্ত্রণালয়ের একজন ঊর্ধতন কর্মকর্তা আইন সংশোধনের উদ্যোগের কথা স্বীকার করে বলেন, “বিষয়টি এ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে বিবেচনার জন্য রয়েছে। কমিটির মতামত পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যদিও টুরিস্ট সংগঠনের পক্ষ থেকে এর বিরোধীতা করা হচ্ছে। তাদের মতে পর্যটন এলাকা ঘিরে অনেক ধরনের জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হয়েছে।”

  •  
  •  
  •  
  •