গাড়িচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার
নিউজ ডেস্ক:
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লার দাউদকান্দিতে কর্তব্যরত অবস্থায় গাড়িচাপায় নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাহাঙ্গীর আলম (৪৫) শেরপুর জেলার বাসিন্দা। তিনি হাইওয়ে পুলিশের দাউকান্দি থানায় উপ-পরিদর্শক পদে কর্মরত।
পুলিশ জানায়, দাউদকান্দি হাইওয়ে থানার রাত্রিকালীন মোবাইল ১-এর ইনচার্জ হিসেবে শুক্রবার রাতে ডিউটিরত ছিলেন এসআই জাহাঙ্গীরের নেতৃত্বাধীন টহল টিম। শুক্রবার দিবাগত রাত ১টায় মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী অজ্ঞাতনামা বাস এসআই জাহাঙ্গীর আলমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, দাউদকান্দি টোলপ্লাজাসহ আশপাশের এলাকায় যানজট নিরসন ও নিরাপত্তা রক্ষায় ডিউটিরত অবস্থায় গাড়িচাপায় মৃত্যু ঘটে এই পুলিশ কর্মকর্তার। লাশের সুরতহাল প্রস্তুত ও ময়নাতদন্তের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘাতক গাড়িটি আটকের চেষ্টা চলছে।

