মানিকগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ডাকাত ধরল গ্রামবাসী, গণপিটুনিতে নিহত ১

নিউজ ডেস্ক:

গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল গ্রামে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই ডাকাত।

জানা গেছে, প্রায় ২০ জনের ডাকাত দল হাটিপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইউসুফ আলীর বাড়িতে ডাকাতি করে। টের পেয়ে গ্রামের মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয়। গ্রামবাসী ধাওয়া করে ৩ ডাকাতকে ধরে গণপিটুনি দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ৩ ডাকাতকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দুজন বর্তমানে চিকিৎসাধীন।

ইউসুফ আলীর ছেলে আলি আহম্মেদ জানান, ডাকাতদল দরজা ভেঙে তাদের ঘরে ঢোকে। পিস্তলসহ ধারাল অস্ত্রের মুখে ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা লুটে নেয়।

সদর থানার ওসি আব্দুল রউফ জানান, আটককৃতদের পরিচয় জানে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  •  
  •  
  •  
  •