সড়ক দুর্ঘটনায় নেত্রকোনায় নিহত দুই
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার সাকুয়া এলাকায় ডিম বহনকারী পিকআপ সামনে থাকা ট্রাকের সাথে ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এসময় একজন আহত হন।
আজ শনিবার সকালে সাড়ে আট টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করে। এদিকে স্থানীয়রা আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে ট্রাফিক ইনচার্জ ইন্সপেক্টর সালাহউদ্দিন কাজল জানান, টার্নিং পয়েন্টে দাঁড়ানো ট্রাকটিকে পিছনে থেকে এসে পিকআপ ভ্যানটি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে।
চল্লিশা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, নিহত ডিম ব্যবসায়ী তরিকুল আটপাড়া উপজেলার সুনুই গ্রামের বাসিন্দা। নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি। তবে আহত পিকআপ ভ্যানের হেল্পার হায়দুল হাসপাতালে ভর্তি রয়েছেন।

