২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

নিউজ ডেস্ক:

আগামী ২০মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তবে ওই সময়ে কাউন্টারে টিকিট বিক্রি করা হবে। গতকাল সোমবার (১৪ মার্চ) তিনি এ কথা জানান।

রেলমন্ত্রী বলেন, আমরা নতুনভাবে টেন্ডার করেছি। নতুন টেন্ডারে অনুযায়ী রেলের টিকিট বিক্রির কাজ পেয়েছে রাইড শেয়ারিং কোম্পানি সহজ লিমিটেড। ২৬ তারিখ থেকে তারাই রেলের টিকিট বিক্রি করবে। সিএনএস থেকে সহজডটকমে অনলাইনের টিকিট হস্তান্তরের কার্যক্রমের জন্য এই সময় অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ‘তার আগে সিস্টেমে কিছু কারিগরি ও প্রযুক্তিগত কাজ করতে হবে। এজন্য ন্যূনতম পাঁচ দিন সময় লাগবে। ২১ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাঁচ দিন অনলাইনে এবং কাউন্টারে কম্পিউটারের মাধ্যমে টিকিট ইস্যু করার পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে শতভাগ টিকিট ইস্যু করা হবে।’

২০০৭ সাল থেকে ট্রেনের অনলাইন টিকিট বিক্রি করছে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম (সিএনএস)। তাদের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের ১৫ বছরের চুক্তি ছিল। আগামী ২০ মার্চ এ মেয়াদ শেষ হচ্ছে।

  •  
  •  
  •  
  •