চাঁদ দেখা গেছে, রোববার ১ম রোজা
নিউজ ডেস্ক:
বাংলাদেশের আকাশে শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভায় দেশের আকাশে বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার খবর আসে।
তাই মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র রমজান শুরু হচ্ছে রোববার (৩ এপ্রিল)। অর্থ্যাৎ আজ এশার নামাজ পর তারাবির নামাজ শুরু হবে এবং ভোর রাত্রে সেহরি খেতে হবে।
শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের যশোরের উপ-পরিচালক চাঁদ দেখার সংবাদ জানান। কিছুক্ষণের মধ্যে জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানাবে।

