ময়মনসিংহে গ্যাসের চুলা থেকে বহুতল ভবনে আগুন
ময়মনসিংহে গ্যাসের চুলা থেকে বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রমতে জানা যায়, মঙ্গলবার আনুমানিক রাত ১টার দিকে ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলের বিপরীতে ১২ তলা স্বপ্নীল ভবনে আগুন লেগে যায়।
একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, বজ্রপাত থেকেগ্যাসের চুলা বিস্ফোরণ হয়ে এসিতে আগুন ধরে যায়। এরপর তা ভবনের আংশিক অংশে ছড়িয়ে পড়ে।
সর্বশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিস কর্মীদের তৎপর অভিযানে আগুন রাতেই নিয়ন্ত্রণে চলে আসে এবং এতে কোন হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

