দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
নিউজ ডেস্কঃ
দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা । হাসপাতালগুলো ভরে যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীতে।
সেই তালিকায় যুক্ত হয়েছেন আরো ৭০ জন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যাবেড়ে দাঁড়িয়েছে ২৪৪ জনে।
বুধবার (২০ জুলাই) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমেরনিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫৬ জনই ঢাকার বাসিন্দা। এ সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গুআক্রান্ত হয়ে নতুন করে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। নতুন ৭০ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারিহাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে। এদের মধ্যে ১৮৮ জনই ঢাকার বিভিন্ন সরকারি ওবেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ৫৬ জন রোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২০ জুলাই) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৯১০ জন। এরমধ্যে ঢাকায় এক হাজার ৬২৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৮১ জন। ডেঙ্গু আক্রান্তদেরমধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ হাজার ৬৬১ জন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মানা ও প্রতিরোধী ব্যবস্থা নিতে বলা হয়েছে।

