ড্রোন দিয়ে খোঁজা হবে এডিস লার্ভা, ধরা পড়লে মামলা
নিউজ ডেস্কঃ
বুধবার (২০জুলাই) দুপুরে ডিএনসিসির ৩৯ নং ওয়ার্ডের আওতাধীন খিলবাড়িরটেক এলাকায় ডেঙ্গু বিরোধী সচেতনতামূলকপ্রচার অভিযানে উপস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘সিটি কর্পোরেশননিয়মিত ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। ড্রোন ব্যবহার করে ছাদে জমে থাকা পানি ও মশার প্রজননক্ষেত্র খুঁজেবের করা হচ্ছে। বাসা–বাড়ি ও যেকোনো ভবনে এডিসের লার্ভা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত মামলা ও জরিমানাকরা হবে।
মেয়র বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়, পুরোপুরি নির্মূলের জন্য জনগণকেও এই দায়িত্বনিতে হবে। বর্তমানে চলমান আবহাওয়ায় ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রায়ই বৃষ্টি হচ্ছে এবংপরক্ষণেই রোদ হচ্ছে। এমন আবহাওয়ায় এডিস মশা বেড়ে যায়। আপনারা এই সময় অনেক বেশি সতর্ক থাকুন।
উল্লেখ্য যে দেশে ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গুতে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সং্খ্যা।
প্রচার অভিযানে অন্যদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্যকর্মকর্তা ব্রি. জেনারেল মো. জোবায়দুর রহমান, উপ–প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্ণেল মো. গোলাম মোস্তফা সারওয়ার, মহাব্যবস্থাপক (পরিবহন) ড. মোহাম্মদ মাহে আলম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত, ৩৯ নং ওয়ার্ডেরকাউন্সিলর মো. শফিকুল ইসলাম, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর নিলুফার ইয়াসমিন ইতি এবং ডিএনসিসির ঊর্ধ্বতনকর্মকর্তাবৃন্দ।

