কারিগরি ত্রুটি, মেট্রোরেলের চলাচল বন্ধ

নিউজ ডেস্ক:

কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ত্রুটি সারানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে।

এ কথা জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি বা, ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, বন্ধের পর থেকে স্টেশনে মাইকিং করে যাত্রীদের বিষয়টি জানানো হচ্ছে। কারিগরি ত্রুটি সারানো পর্যন্ত যাত্রীদের অপেক্ষা করার অনুরোধ জানায় কর্তৃপক্ষ।

 

  •  
  •  
  •  
  •