ট্রানজিট ভিসায় ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা
নিউজ ডেস্ক:
বিদেশগামী বাংলাদেশিরা এখন থেকে ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের দ্বি-পাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি এ কথা জানান।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন, ওমরা ভিসার মেয়াদ ১ মাস থেকে বাড়িয়ে ৩ মাস করা হয়েছে। এ ভিসায় গিয়েও দেশটিতে ঘুরতে পারবেন বাংলাদেশি যাত্রীরা। ট্রানজিট ভিসার মেয়াদ হবে চারদিন।

