র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রাখসান্দ
নিউজ ডেস্ক:
বাংলাদেশের জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ এশিয়ার নোবেল খ্যাত র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। তাঁর সঙ্গে সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন ভারত, ফিলিপাইন ও পূর্ব তিমুরের আরও তিনজন।
বৃহস্পতিবার র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে এবারের পুরস্কার বিজয়ী হিসেবে করভি রাখসান্দসহ চারজনের নাম প্রকাশ করা হয়।
এশিয়ার এই সর্বোচ্চ পুরস্কারটি পাবলিক সার্ভিস থেকে শুরু করে সামাজিক উদ্ভাবনী কার্যক্রমে অবদান রাখার জন্য দেওয়া হয়। এর আগে স্যার ফজলে হাসান আবেদ, মাদার তেরেসা, দালাই লামা ও সত্যজিৎ রায় এই পুরস্কারে ভূষিত হন।
এ বছর কয়েকটি ক্যাটগরিতে মোট চারজনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তারা হলেন ভারতের রবি কানন, তিমুরের ইগুনিও লেমোস, ফিলিপাইনের মিরিয়াম কোরোনেল-ফেরারূ ও বাংলাদেশের করভী রাখসান্দ।
এদিন তাদের নাম ঘোষণা করা হলেও মূল অনুষ্ঠান হবে ফিলিপাইনের ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আগামী ১১ নভেম্বর।
ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েব সাইটে বলা হয়েছে, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় অবদান রাখায় করভী রাখসান্দকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

