বাগাতিপাড়ায় জামাইয়ের হাতে শাশুড়ি খুন!

নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় জামাইয়ের লাঠির আঘাতে শাশুড়ি রওশনারা বেওয়ার মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, বাগাতিপাড়া উপজেলার চাপাপুকুর গ্রামের সাদেক আলী গত রাতে পারিবারিক বিরোধে স্ত্রী সোহাগী বেগমকে মারপিট করতে থাকে। এ সময় জামাইয়ের বাড়িতে থাকা শাশুড়ি রওশনারা মেয়েকে উদ্ধার করতে গেলে ক্ষুদ্ধ জামাই লাঠি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে এলাকাবাসী জামাই সাদেক আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। সকালে পুলিশ গিয়ে শাশুড়ির লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।

  •  
  •  
  •  
  •