শীতার্থ হাওরবাসির পাশে দাঁড়ান
ড. নিয়াজ পাশা:
গত ক’দিন ধরে সারা দেশে শীতের প্রকোপ বেড়েই চলেছে। শৈত্য প্রবাহ আসন্ন। গরীব, আসহায় মানুষ শীতে দারুন কষ্ট ভোগ করছে। সরকার এবং বিভিন্ন সংস্থা, মানুষ ব্যক্তিগতভাবে গরম কাপড়সহ সর্বোত সাহার্য নিয়ে শীতার্থদের পাশে দাঁড়াচ্ছে। সাধারণত ধরে নেয়া হয় যে, উত্তরাঞ্চলে শীত বেশী পরে এবং অধিকাংশ শীত বস্ত্র সেখানে বিতরণ করা হয়।
কিন্ত দেশের উত্তর–পূর্বাংশে হাওরাঞ্চলেও অনেক বেশী শীত অনুভূত হয়। সীমানা ঘেরা ভারতীয় পাহাড়, হাওরের জলজ পরিবেশ, কনকনে বাতাস, এবং ভেজা আবহাওয়ায় ঘন কোয়াষায় উন্মুক্ত মাঠে শীত সেখানে ভয়াবহ আকারে জেকে বসে। তাছাড়া পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টি বহুল এলাকা চেরাপুঞ্জি হতে হাওরের দূরত্ব খুব একটা বেশী নয়। বৃষ্টির সাথে সেখানে, হাওরে ঠান্ডাও বেশী পরে। মিডিয়ায় তা যথাযথভাবে উঠে আসে না।
হাওরের মানুষ গরীব, অসহায়, তাঁদের পর্যাপ্ত শীত বস্ত্র নেয়, নাই কেনার সামর্থও। এ প্রচন্ড শীতের সময়টা হাওরবাসি বোরো ধানের বীজ তলা তৈরী, উত্তোলন, রোপন এবং পরিচর্যায় ব্যস্ত নিয়োজিত থাকতে বাধ্য । প্রচন্ড শীতের কারণে তাঁরা ক্ষেতে কাজ করতে পারছে না, আবার শীত উপেক্ষা করে কাজ করতে গিয়ে বিভিন্ন প্রকার রোগ বালাই এ ভোগতে হয়। এতে কৃষি কাজ ব্যহত। প্রচন্ড কষ্ট ভোগ করে বয়স্ক মানুষ, মহিলা, শিশু এবং কাজে যেতে না পারা গরীব জন। প্রতি বছর হাওরবাসি এ দুর্যোগের সম্নুখিন হয়।
কিন্ত দুর্গম, বন্ধুর যোগাযোগের অভাবে হাওরবাসির এ সব করুন চিত্র প্রচারের অভাবে দেশবাসির অজানা থেকেই যায়। মিডিয়ার ফোকাসের আলো তাঁদের উপর পরে না। ফলে, সহায়তার হাতের ছোঁয়া হতে বরাবর হাওরবাসি বঞ্চিত হয়। বঞ্চিত হয় মানুষের ভালবাসার আলো জাগানো সহানুভূতির কোন রুপ সহায়তা / শীত বস্ত্র তাঁদের নাগালে পৌঁছে না।
বিশেষ করে হাওরের নাভীমূল বা গভীর অঞ্চল ইটনা, মিটামিন, অষ্টগ্রাম, খালিয়াজুরী, আজমিরীগঞ্জ, দিরাই, শাল্লা, ধর্মপাশা, তাহিরপুর ইত্যাদি উপজেলা যোগাযোগ বিহীনের কারণে হাওরবাসির দুর্দশা আর মানবেতর জীবন সংগ্রামের কথা, তাঁদের আর্থি জন সস্মুখে প্রচারিত হয় না। আর তাই, সরকারি বা বেসরকারি সহায়তা হাওরাঞ্চলে সেভাবে পৌঁছে না।
আমাদের অনুরোধ অনেক দিনের বঞ্চনার বৈশম্য গোচাতে হাওরবাসির জন্য এবার একটু বেশী বরাদ্দ এবং সকলকে তাঁদের পাশে দাড়াঁনোর আহবান জানাচ্ছি।
______________________________________________
লেখক:
একজন কৃষি প্রকৌশলী
এবং
একজন হাওর ভূমিপুত্র
Email: niazpasha@yahoo.com
[প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। সবুজবাংলাদেশ24.কম লেখকের মতাদর্শ ও লেখার প্রতি শ্রদ্ধাশীল। প্রকাশিত মতামতের সঙ্গে সবুজবাংলাদেশ24.কম-এর সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে।]

