তানোর সাহিত্য পরিষদের মতবিনিময় সভা
মিজানুর রহমান, তানোর (রাজশাহী) সংবাদদাতা :
রাজশাহীর তানোর উপজেলার তানোর সাহিত্য পরিষদ (তানসপরি’র) উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা সদরের গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠ চত্বরে তানোর সাহিত্য পরিষদের বিভিন্ন কর্মকান্ড পরিচালনার করবার জন্য মতবিনিময় সভাটির আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার ও কবি পূরবী যাফর। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তানোসপরি’র সভাপতি কবি অসীম কুমার সরকার, সাধারণ সম্পাদক কবি রুবেল হোসেন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কবি সবজুল ইসলাম, প্রবীণ ও সাংগঠনিক সম্পাদক কবি রেজাউল ইসলাম, কোষাধক্ষ্য কবি উপেন চন্দ্র সূত্রধর প্রমুখ।
সভায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ২৩ ডিসেম্বর, বুধবার দিনব্যাপি উপজেলার নবীন ও প্রবীণদের সমন্বয়ে হারিয়ে যাওয়া ক্রীড়া প্রতিযোগিতা, বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির অপচয়রোধে পানি সাশ্রয়, বিদ্যুৎ ঘাটতি রোধে বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লোকজ দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত সকলে একমত পোষণ করে সিধান্ত হয়, আগামী ২৩ ডিসেম্বর তানোর পৌর এলাকার গোকুল-মথুরা গ্রামে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও তানোসপরি’র উন্মুক্ত পাঠাগারের শুভ উদ্বোধন করা হবে এবং আগামী বছরের জানুয়ারী মাসে তানোসপরি’র স্থায়ী প্রধান কার্যালয় স্থাপন ও ধানসিঁড়ি সাহিত্য পত্রিকার ৪র্থ বর্ষ সংখ্যা প্রকাশের সিন্ধান্ত নেয়া হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে কবি পূরবী যাফর বলেন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে বরেন্দ্রভূমি তানোরকে পরিচিত করতে হবে। আমাদের দেশীয় ও স্থানীয় নিজস্ব সংস্কৃতি – ঐতিহ্যের মাধ্যমে নতুন প্রজন্মদের মাঝে ছড়িয়ে দেয়ার পাশাপাশি আমাদের সকলকে বিশেষ ভূমিকা রাখতে হবে।

