রাবিতে পাঁচ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন

রাবি সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা বিভাগ ও রাজশাহী আর্ট কলেজের একদল তরুণ শিল্পীর চিত্রকর্ম নিয়ে চোরকুঠুরি আর্ট গ্রুপ কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী চোরকুঠুরি শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক গোলাম ফারুক।

প্রদর্শনীর আহ্বায়ক মোসা. নারগিস পারভিনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজউদ্দিন আহমেদ, ও বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালক প্রফেসর টি এম এম নুরুল মোদ্দসের প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য. আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপি এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

  •  
  •  
  •  
  •