নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ

নিউজ ডেস্কঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের পরিদর্শক বাচ্চু মিয়া বার্তা২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে। ২৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ আদায়কালে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় প্রায় ৩৭ জন মুসল্লি দগ্ধ হন।

  •  
  •  
  •  
  •  

Tags: