রাফিকে বাঁচাতে এগিয়ে আসুন
ডেস্ক নিউজ:
আজ শুরু করবো একটি ছোট্ট কিন্তু সত্য একটি গল্প দিয়ে। আমি ছোটবেলা থেকে যে স্কুলে পড়তাম সেই স্কুলেই এই রাফি নামের ছেলেটাও পড়ত। প্রতিদিন সকালে আমি যখন আমার ছোট্ট বাইসাইকেলে করে স্কুলে যেতাম ,আমার পিছনে সাইকেলে করে সেই ছেলেটাও স্কুলে যেত ।স্কুল ছুটির পর কিংবা টিফিনের টাইমে যখন আমরা মাঠে খেলতাম তখন সেই ছোট্ট ছেলেটাও আমাদের সাথে খেলত।ছাত্র হিসেবে সে ছিল যথেষ্ট ভাল।বছর শেষে যখন স্কুলের বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিত আমরা যারা সিনিয়র ছিলাম,তাদেরকে কাঁচকলা দেখিয়ে বরাবরই স্কুল ফার্স্ট এর খেতাবটা সেই নিত।
তারপর আমি ওই স্কুল ছেড়ে আসার পর বহুদিন ধরে তার সাথে দেখা হয় না বললেই চলে। আচ্ছা যাই হোক ,এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়ার পর ঢাকা শহরের নামকরা এক কলেজ থেকে এইচ এস সি পাশের পর সে ভর্তি হল,নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Food technology & nutrition science বিষয়ে।
বিশ্ববিদ্যালয় জীবন তার ভালই চলছিল। প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষেও উঠে সে। এরই মাঝে হঠাৎ একদিন প্রচণ্ড রকমের অসুস্থ হল সে।তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার সাহেব তাকে নানারকম ব্লাড টেস্ট ,ইউরিন টেস্ট সহ একগাদা টেস্ট করতে বলল। রিপোর্ট পাওয়ার পর ডাক্তার বল্লেন,যা ধারনা করেছিলাম তাই এর দুইটা কিডনির প্রায় ৬০ শতাংশ আর ঠিকভাবে কাজ করছেনা।তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হবে।সবথেকে ভাল হয় কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারলে। নাহলে ওকে বাঁচানো আর সম্ভব হবে না।
এতক্ষন যার কথা বলছিলাম তার ডাকনাম রাফি। পুরো নাম রাফিউজ্জামান রাফি, পিতা: আনোয়ার হোসেন প্রামানিক, ঠিকানা: প্রামানিক পাড়া, ধুমের কুঠি, হারাগাছ, রংপুর।
রাফি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Food technology & nutrition science এর দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র।তার দুটি কিডনীই নষ্ট হয়ে গেছে। তার কিডনী Transplant করতে প্রায় ২০ লক্ষ টাকার প্রয়োজন, তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তারপক্ষে এতটাকা যোগাড় করা সম্ভব নয়। তাই আমি সকলের নিকট আবেদন জানাচ্ছি আমাদের এই ছোটভাই রাফিকে বাঁচাতে স্ব স্ব সামর্থ অনুযায়ী আর্থিক সাহায্য করুন।
আপনার এতটুকু সাহায্যই বাঁচাতে পারে একজন মেধাবী তরুনকে। ফিরিয়ে দিতে পারে দুখিনী মায়ের হাসি, বন্ধ করতে পারে বাবা আর্তনাদ।নীচে রাফির বাবার বিকাশ নাম্বার ও ব্যাংক একাউন্ট নাম্বার দেওয়া হইল।দয়া করে সামর্থ্যমত সাহায্য করুন।
যদি কেউ বিকাশে টাকা পাঠাতে চান তাহলে নিচের বিকাশ নাম্বারে পাঠাতে পারেন, রাফির বাবা – 01744553100 (Personal) অথবা ব্যাংকের মাধ্যমে পাঠাতে চাইলে এই একাউন্টে পাঠাতে পারেন। মোঃ আনোয়ার হোসেন প্রামানিক, ব্যাংক একাউন্ট নাম্বার 001009079 সোনালী ব্যাংক, হারাগাছ শাখা, রংপুর।

