১০ হাজার টাকা পুরস্কার পেল ‘পদ্মা সেতু’ নির্মাণকারী সোহাগ

নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে দশম শ্রেণির ছাত্র সোহাগ আহম্মদকে ১০ হাজার টাকা পুরস্কার দিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই’র প্রধান নির্বাহী পরিচালক সামসুল হক। তিনি রবিবার দুপুরে ওই ছাত্রের বাড়িতে গিয়ে বাড়ির আঙ্গিনায় জাজিরার পদ্মা সেতুর আদলে পদ্মা সেতু দেখে অভিভুত হন। ভবিষ্যতে যাতে সোহাগ আহম্মদ ভালো একজন প্রকৌশলী হতে পারে তার জন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে সামসুল হক বলেন, `পত্রিকায় স্কুল ছাত্র সোহাগ আহম্মদের পদ্মা সেতু বানানোর সংবাদ পড়ে সেতুটি দেখতে আগ্রহ জাগে। তাই আজ সেতুটি দেখতে আসলাম। সত্যিকারের পদ্মা সেতুর আদলে সেতু বানিয়ে সে সকলকে তাক লাগিয়ে দেওয়ার মতই কাজ করেছে।’ এমন প্রতিভাবনদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

বাঁশ, মাটি, সিমেন্ট আর মোবাইল ফোনসেটে ব্যবহৃত ছোট ছোট বাতি আর সাদা কালো রঙ দিয়ে পদ্মা সেতু নির্মাণ করেছে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের সূতিপাড়া গ্রামের কৃষক সুলতান আলীর ছেলে স্থানীয় ভালুম আতাউর রহমান খান স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র সোহাগ আহম্মেদ। সেতুটি নির্মাণ করতে সময় লাগে পাঁচ মাস।

জাজিরার পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানোর দিনই সোহাগের চিন্তা মাথায় আসে পদ্মা সেতুর আসতে একটি পদ্মা সেতু তৈরি করবে সে। ২০১৯ সালে মাটি ও বাঁশ দিয়ে পর পর দুটি সেতু নির্মাণ করে। তবে নির্মাণের কিছুদিন পরেই সেগুলো ভেঙে যায়। এতে তার মন খারাপ হলেও হাল ছাড়েনি। পরে ইন্টারনেটে পদ্মা সেতুর মূল নকশা দেখে। এরপর ২০২০ সালের ১ নভেম্বর নতুন করে নির্মাণ কাজ শুরু করে।

  •  
  •  
  •  
  •