টাঙ্গাইলে একই সময়ে, একই ইউনিয়নে দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইলে কাউলজানী ইউনিয়নের বোর্ডবাজার ও বার্থা দক্ষিণ পাড়া থেকে দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার কাউলজানী বোর্ডবাজার এলাকার কামাল মিয়ার মেয়ে শারমিন আক্তার (১৫) ও একই ইউনিয়নের বার্থা দক্ষিণ পাড়া গ্রামের মোস্তফা সিকদারের মেয়ে মুক্তা (১৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার কাউলজানী বোর্ডবাজার এলাকায় শারমিন আক্তারের মরদেহ পাশের ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় তার পরিবার। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই ইউনিয়নের বার্থা দক্ষিণ পাড়া গ্রামে মুক্তাকেও বিকেল ৫টার দিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত তাকেও মৃত ঘোষণা করেন। এদিকে দুটি ঘটনা আলাদা হলেও একই এলাকা ও একই সময়ে হওয়ায় উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন,ধারণা করা হচ্ছে দু’জন কিশোরী পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। দুটি ঘটনায়ই আলাদা দুটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,