বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি আনছে জাগুয়ার

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক:
বিলাসবহুল গাড়ি নির্মাতা ব্রিটিশ প্রতিষ্ঠান জাগুয়ার পুরোপুরি ইলেকট্রিক ধারণার সাভ (স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল) উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত এক অটো শো’তে প্রতিষ্ঠানটি এই গাড়ি প্রদর্শন করে।

আই-পেস নামের এই ইলেকট্রিক সাভ ২০১৮ সাল নাগাদ বাজারে আসবে। জাগুয়ারের ডিজাইন পরিচালক আয়ান ক্যালাম এক বিবৃতিতে বলেন, ‘এটি শুধুমাত্র কনসেপ্ট গাড়ি নয়, এটি পাঁচ আসন বিশিষ্ট একটি গাড়ির প্রিভিউ যেটি ২০১৮ সাল নাগাদ রাস্তায় চলবে। আর এটিই জাগুয়ারের প্রথম ইলেকট্রিক গাড়ি যা ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।’

জাগুয়ারের এই ইলেকট্রিক গাড়ির চ্যাসিস ব্যাটারি চালিত যান হিসেবে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। প্রতিষ্ঠানের দাবি, ৪০০ হর্সপাওয়ার এবং ৫১৬ পাউন্ড/ফুট টর্কের এই গাড়ি ৪ সেকেন্ডে ০ থেকে ৬০ মাইল/ঘণ্টা পৌঁছাতে পারে এবং একবার চার্জ দিলে ২২০ মাইল পর্যন্ত চালানো সম্ভব। এছাড়াও ৫০ কিলোওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি দুই ঘণ্টায় গাড়ির ব্যাটারি পুরো চার্জ করতে সক্ষম।

আর গাড়ির ভিতরের অংশ ডিজাইনে ব্যবহার করা হয়েছে উইন্ডসোর’র লেদার, আলুমিনিয়াম, কার্বন ফাইবার এবং আলকান্তারা ধাতু দিয়ে। তবে আই-পেসের দাম কত হতে পারে সে বিষয়ে কোনো কিছু জানায় নি প্রতিষ্ঠানটি।

সূত্র: বিজনেস ইনসাইডার

  •  
  •  
  •  
  •  

Tags: