আগামী ১০০০ বছরের মধ্যেই পৃথিবী ধ্বংস হবে : স্টিফেন হকিং

আন্তর্জাতিক ডেস্ক:
আমরা যদি পৃথিবীর বাইরে নিরাপদ কোনো আবাসস্থল খুঁজে না পাই তবে খুব শিগগিরই আমরা ধ্বংস হয়ে যাব। বিশ্বাস হচ্ছে না? কিন্তু এমনটাই জানিয়েছেন ‘এ ব্রিফ হিস্টোরি অব টাইম’ খ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। খবর সিএনএন।

তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র, জলবায়ুর পরিবর্তন, রোবটের ক্ষমতা বৃদ্ধিসহ বেশ কিছু কারণে আগামী এক হাজার বছরও হয়তো মানুষ পৃথিবীতে টিকে থাকতে পারবে না।

এ সপ্তাহের শুরুর দিকে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়নের এক সমাবেশে এ কথা জানান তিনি। তার মতে, এক হাজার বছরের মধ্যেই পৃথিবীর বাইরের গ্রহগুলোতে বাসস্থান তৈরি করতে পারলেই আমাদের বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

হকিং বলেন, পৃথিবীতে বড় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা কমে গেলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়বে। আগামী এক হাজার থেকে দশ হাজার বছরের মধ্যে মানুষকে পৃথিবী ছাড়তে হবে। আর এ কারণেই পৃথিবী ছেড়ে অন্যসব নক্ষত্রে আমাদের ছড়িয়ে যেতে হবে বলে উল্লেখ করেন তিনি।

  •  
  •  
  •  
  •