সাবমেরিন কেবলের মেরামত: আজ রাতে গতি হারাতে পারে ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

সাবমেরিন কেবলের মেরামত কাজ চলায় আজ সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। আজ (মঙ্গলবার) রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সমস্যা হতে পারে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম।

তিনি বলেন, মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ৮টা থেকে এই সমস্যা দেখা দিতে পারে। কারণ সাবমেরিন কেবলের (সি-মি-উই-৪) মেরামত কাজ চলার সময় সাবমেরিন কেবলের মাধ্যমে সরবরাহকৃত ব্যান্ডউইথ বন্ধ রাখা হবে। এতে করে সাবমেরিন কেবল নির্ভর ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে। তবে ভারত থেকে আইটিসি’র (ইন্টারন্যাশনাল টেরিস্টোরিয়াল কেবল) মাধ্যমে ব্যান্ডউইথ এনে বিকল্প ব্যবস্থায় এই সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।’

আমিনুল হাকিম আরও বলেন, আইটিসি’র মাধ্যমে বিকল্প ইন্টারনেট সেবা চালুর ব্যবস্থা করলেও এ সময় কোন কোন সাইটে লোডিং নিতে সময় অনেক বেশি নিতে পারে। কারণ সাবস্ক্রিপশন ব্যান্ডউইথ সবাই পরিমাণমতো পাবেন না। তাই লোডিং টাইম বেশি নিতে পারে।

  •  
  •  
  •  
  •  

Tags: