এবার স্কাইট্রেন বানালো চীন

আন্তর্জাতিক ডেস্ক:
আমরা সবাই জানি ট্রেন স্থলপথেই লাইনের উপর দিয়ে চলাচল করে। কিন্তু তাতেও সিডিউল বিপর্যয় দেখা যায়। ফলে রাত আটটার ট্রেন আসে পরের দিন সকাল আটটায়। তাই এই যানজট থেকে ‍মুক্তি দিতে চীন এবার তৈরি করেছে ‘স্কাইট্রেন’। অর্থাৎ এ ট্রেন স্থলপথে নয়, চলবে আকাশপথে।

৫১০ জন যাত্রী নিয়ে ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে ছুটে চলবে এ ট্রেন। ইতোমধ্যে দেশটির শানদং প্রদেশে পরীক্ষামূলকভাবে ‘স্কাইট্রেন’ চলতে শুরু করেছে। খবর: জি নিউজের।

চীন দাবি করছে, পরীক্ষামূলক চালনা সফল হলে এই ট্রেনই হবে চীনের সব থেকে দ্রুত গতির রেলপথ। স্কাইট্রেন চীনের বহুল প্রচলিত সাবওয়ে ট্রেনের তুলনায় তিনগুণ ভালো করতে পারবে বলে আশা করছে এর নির্মাতারা। মূলত পার্বত্য অঞ্চল এবং বড় বড় শহরের যানজট জর্জরিত এলাকায় এই ট্রেন সেবা বেশ কার্যকরী হবে বলেই মনে করছে তারা।

এছাড়াও কম খরচ এবং প্রচলিত যানবাহনের তুলনায় সহজভাবে পরিচর্যা করা যাবে বলে এই দাবি এই ট্রেনের ডিজাইনারের।

ট্রেনটি বানিয়েছে কুইংদাও সিআরআরসি শিফাং কোং লিমিটেড। এই প্রজেক্টের টেকনিক্যাল ডিরেক্টর লিয়ু হুয়েন জানিয়েছেন, স্বল্প খরচে সব থেকে ক্ষমতাশীল যান তৈরির দিকেই আমাদের নজর ছিল। স্কাইট্রেন শব্দ নিয়ন্ত্রিত, আধুনিক অপারেটিং সিস্টেমে চলবে।

উল্লেখ্য, স্কাইট্রেনের পরিষেবা এর আগে প্রথম শুরু হয় জার্মানিতে, তারপর জাপানে। ১৯০১ সালে জার্মানিতে প্রথম স্কাইট্রেনের পরিষেবা চালু হয়। চীন এই ক্ষেত্রে বিশ্বের তিন নম্বর দেশ হিসাবে দ্রুত গতির স্কাইট্রেন পরিষেবা চালু করতে যাচ্ছে।

  •  
  •  
  •  
  •  

Tags: