কার্বন পার্টিকেল থেকে বিদ্যুৎ উৎপাদন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ কার্বন ন্যানোটিউব থেকে তৈরি একটি নতুন পদার্থ এর চারপাশের পরিবেশ থেকে বিদ্যুৎ তৈরি করতে সক্ষম হয়েছে। এম আই টি এর ইঞ্জিনিয়াররা ক্ষুদ্র কার্বন পার্টিকেল ও এর চারপাশে থাকা থাকা তরল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে।
যে তরল পদার্থ কার্বন পার্টিকেলকের সাথে বিক্রিয়া করে সেটি একটি জৈব পদার্থ। এটি কার্বন পার্টিকেল থেকে ইলেকট্রন বের করে আনে এবং ইলেকট্রন এর এই প্রবাহই বিদ্যুৎ উৎপন্ন করে৷ এই পদ্ধতিতে ছোট রোবট চালনা করা যাবে বলে মনে করছেন গবেষকরা।
এম আই টি এর একজন অধ্যাপক মাইকেল স্ট্রানো বলেন বিদ্যুৎ উৎপাদনের এই পদ্ধতিটি সম্পূর্ণ নতুন। পদ্ধতিটিকে সম্ভাবনাময় বলেও উল্লেখ করেন তিনি।
নতুন এক গবেষনায় দেখা গেছে এই বিদ্যুৎ দ্বারা গবেষকরা অ্যালকোহল অক্সিডেশন নামের একটি অতি গুরুত্বপূর্ণ বিক্রিয়া পরিচালনা করতে পারবে।

