যে হাঁস কথা বলে!

বিজ্ঞান ডেস্ক:

বলুন তো এমন কোন প্রাণী আছে যা হাঁসের মতো হাঁটে কিন্তু মানুষের মতো কথা বলে? কি অবাক হয়ে যাচ্ছেন তো? অবিশ্বাস্য মনে হলেও মূলত সেই অদ্ভূত প্রাণীটি হচ্ছে একধরণের হাঁসের জাত যা ‘মাস্ক ডাক’ নামে পরিচিত।

এটি এমন এক ধরণের হাঁস যা অন্যান্য প্রাণীর শব্দ অনুকরণ করে সেই শব্দ নিজে থেকে তৈরি করতে পারে। সাধারণত প্রাণীদের মধ্যে বিশেষ কিছু জাতের পাখি আছে যা বিভিন্ন শব্দ অনুকরণ করতে পারলেও হাঁসেদের ভেতর এই ধরনের প্রবণতা খুবই বিরল।

এই ব্যাপারে প্রাণী গবেষক ক্যারল ট্যান কেট বলেন,প্রথমে যখন আমি মাস্ক ডাকের গলা থেকে মানুষের আওয়াজ নকলের একটি রেকর্ডিং শুনি তখন আমার কাছে পুরো ঘটনাটি অবিশ্বাস্য এবং বানোয়াট মনে হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমি সেই হাঁসের মালিকের সাথে দেখা করি এবং আবিস্কার করি রেকর্ডিংগুলো বানোয়াট ছিল না।

তিনি আরো বলেন,হাঁসেরা মূলত কিছুটা আদিম প্রকৃতির প্রাণী যাদের বুদ্ধিমত্তা অন্য প্রাণীদের থেকে কিছুটা কম। এরকম একটি প্রাণীদের মধ্য থেকে এমন আধুনিক একটি স্বভাব বা বৈশিষ্ট্যের লক্ষন দেখতে পাওয়াটা বেশ অভাবনীয়।

তিনি আরো বলেন,মাস্ক ডাকের মতো আরো অনেক  জলজ পাখি থাকতে পারে যারা হয়তো অণ্য প্রাণীর শব্দ অনুকরণে সক্ষম। এই বিষয়ে আরো গবেষনা করলে সেটি জানা সম্ভব হবে।

 

  •  
  •  
  •  
  •