মুক্ত আশরাফুলকে বরণ করে নিল বেঙ্গল টাইগার্স

ক্রীড়া প্রতিবেদক:
স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ আশরাফুল নিষেধাজ্ঞার মেয়াদ শেষে মুক্তি পেলেন গত ১৩ আগস্ট শনিবার। ঘরোয়া ক্রিকেটের মধ্য দিয়ে তিন বছর পর ক্রিকেটে ফিরছেন তিনি।

নিষেধাজ্ঞা কাটিয়ে মুক্ত হওয়া আশরাফুলকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ফ্যান ক্লাব বেঙ্গল টাইগার্স। রোববার বিকেল ৪টায় রাজধানীর গোপীবাগের রেস্টুরেন্ট টিফিন বক্সে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এবং কেক কেটে বরণ করে নিয়েছে ফ্যান ক্লাবটি।

ক্রিকেটে আশরাফুলের প্রত্যাবর্তনে শুভকামনা জানিয়ে, আগামী দিনে তিনি যেন আসল ফর্ম নিয়ে দেশের ক্রিকেটে নিজের স্থানটা দৃঢ় করে নিতে পারেন, সে কামনা করেছে বেঙ্গল টাইগার্স। সমর্থকদের সংগঠনের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহন করায় বেঙ্গল টাইগার্সের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আশরাফুল।

একই সঙ্গে ক্রিকেটে নিজের প্রত্যাবর্তণকে স্মরনীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল টাইগার্সের প্রতিষ্ঠাতা সদস্য সাব্বির আহমেদ রুবেল, গোলাম ফারুক ফটিক, মশিউর রহমান টুটুল, জিয়াউর রহমান তপু, সাইফুল ইসলাম, মোস্তাক হোসেন, আবিদ আব্বাস কিষান, আসাদুজ্জামান শাহীন ও অনিমেষ দাস প্রমুখ।

  •  
  •  
  •  
  •  

Tags: