আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় কোহলি

ক্রিড়া প্রতিবেদক:
এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে দামি খেলোয়াড় বিরাট কোহলি। ভারতের টেস্ট অধিনায়ক কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই থাকছেন। তার প্রকৃত পারিশ্রমিক সাড়ে ১২ কোটি রুপি হলেও সব মিলিয়ে তিনি পাবেন ১৫ কোটি রুপি।

শুক্রবার এ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।

প্রকাশিত তালিকা অনুযায়ী, কোহলির পরই রয়েছেন ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও শিখর ধাওয়ান। এই দুজনের পারিশ্রমিক সাড়ে ১২ কোটি রুপি। আইপিএলের নবম আসরে নতুন দল পুনের প্রথম বাছাই ছিল ধোনি।

এছাড়া ১০ কোটি রুপিরও বেশি পারিশ্রমিক পাবেন বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভির।

কোনো কোনো খেলোয়াড় রয়েছেন যারা প্রকৃত মূল্যের চেয়ে বেশি অর্থ পাবেন। আবারও কারো কারো পারিশ্রমিক হবে প্রকাশিত মূল্যের চেয়ে কম। কিংস ইলেভেন পাঞ্জাব যেমন মনন বোহরাকে ধরে রেখেছে। কিন্তু আনুষ্ঠানিক মূল্যের চেয়েও তিনি ১০ শতাংশ কম অর্থ পাবেন! ৪ কোটি রুপি তার প্রকৃত মূল্য; পাবেন মাত্র ৩৫ লাখ রুপি।

বিদেশি তারকাদের মধ্যে এবারের আইপিএলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন ওয়েস্ট ইন্ডিজের কিয়েরন পোলার্ড। তার স্বদেশি ক্রিস গেইল এবার খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্সে। এই মারকুটে ব্যাটসম্যান প্রকৃত পারিশ্রমিকের চেয়েও বেশি অর্থ পাবেন। প্রকৃত মূল্য সাড়ে ৭ কোটি রুপি হলেও সব মিলিয়ে তিনি পাবেন ৮ কোটি ৪০ লাখ রুপি।

এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের হরভজন সিং, লাসিথ মালিঙ্গা ও আম্বাতি রাউডুও প্রকৃত মূল্যের চেয়ে বেশি আয় করবেন।

উল্লেখ্য, প্রতিটি স্কোয়াডের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ কোটি রুপি ও সর্বনিম্ন ৪০ রুপি ব্যয় করতে পারবে।

সূত্র: ইএসপিএনক্রিকইনফো

  •  
  •  
  •  
  •  

Tags: