কন্যা সন্তানের বাবা হলেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক:
অবশেষে কন্যা সন্তানের বাবা হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের পরিবারের এক বিশস্ত সূত্র থেকে জানা যায়, সোমবার (০৯ নভেম্বর) নিউইয়র্কের সময় ভোর চারটায় উম্মে আহমেদ শিশিরের কোলে আসে সাকিবের প্রথম সন্তান। এদিকে সাকিবের স্ত্রী শিশির ও কন্যাসন্তান দু’জনেই সুস্থ আছেন বলে জানা যায়।
আগেই সন্তানের বাবা হওয়ার ব্যাপারটি সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন সাকিব। তবে ২১ নভেম্বর সম্ভাব্য তারিখ ঠিক থাকলেও গতকাল শিশিরের শাররীরিক অবস্থার অবনতি হলে সাকিব যুক্তরাষ্ট্রের উদ্দ্যেশ্যে রওনা দেন।
উল্ল্যেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন সাকিব ও শিশির। আর চলতি বছরের ২৭ জুলাই গণমাধ্যম জানতে পারে সাকিব বাবা হবেন। সর্বশেষ গত মাসের ২৬ তারিখ সাকিব তার ফেসবুক পেজে জানান তার ঘরে ‘রাজকন্যা’ আসছে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে চলমান সিরিজে তাই সাকিব আর খেলেছেন না। এরআগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেই বল হাতে ক্যারিয়ারের ৫ উইকেট তুলে নেন, এই বিশ্বসেরা অলরাউন্ডার। সেটিও হয়তো খেলা হতো না সাকিবের। সিরিজের আগে তিনি যুক্তরাষ্ট্রেই ছিলেন। কিন্তু তার স্ত্রী শিশির একরকম জোর করে দেশের পক্ষে খেলতে পাঠান সাকিবকে।

