কুড়িগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফল করতে র‌্যালী

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
বঙ্গবন্ধু গোল্ডকাপ আর্ন্তজাতিক ফুটবল টুর্নামেন্ট সফল করতে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা ফুটবল এ্যসোসিয়েশনের উদ্যোগে কুড়িগ্রাম স্টেডিয়াম চত্ত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিন করে।

র‌্যালীতে জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এ্যসোসিয়েশনের কর্মকর্তাসহ বিভিন্ন ক্লাবের খেলোয়ার ও ক্রীড়া মোদিরা অংশ নেয়।

পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিরাজুল ইসলাম টুকু, জেলা ফুটবল এ্যসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম রাজু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য তাপস দাস মনা, সঞ্জিব ভৌমিক সম্ভু ও জাতীয় দলের সাবেক ফুটবলার রেজাউল করিম প্রমুখ।

  •  
  •  
  •  
  •