আজ আসছে জিম্বাবুয়ে দল

ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে জিম্বাবুয়ে দলকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

১১ তারিখ ঢাকায় এসে একদিন বিশ্রাম নিবে তারা। এরপর মঙ্গলবার দুপুর ১২টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যশোর যাবে স্প্রিং বকরা। যশোর বিমানবন্দর থেকে বাসযোগে ম্যাচ ভেন্যু খুলনায় পৌঁছবে তারা।

১৩ ও ১৪ তারিখ অনুশীলন করার পর ১৫ তারিখ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এরপর ১৭, ২০ ও ২২ জানুয়ারি সিরিজের বাকি তিনটি ম্যাচ খেলবে তারা।

জিম্বাবুয়ে দল:
এলটন চিগুম্বুরা (অধিনায়ক), ম্যালকম ওয়ালার, পিটার মুর, সিকান্দার রাজা, গ্রায়েম ক্রেমার, হ্যামিল্টন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, চামু চিবাবা, নেভিল মাদজিবা, লুক জঙ্গউই, তাওরাই মুজারাবানি, টেন্ডাই চিসোরো, ভুসি সিবান্দা ও ব্রায়ান ভিটোরি।

উল্লেখ্য, সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে বিকেল ৩টায়।

  •  
  •  
  •  
  •