রেকর্ড দিয়ে রেকর্ডের জবাব দিল অস্ট্রেলিয়া

ক্রিড়া প্রতিবেদক:
ভারতকে পাত্তাই দিল না অস্ট্রেলিয়া। পার্থে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোহিত শর্মার সেঞ্চুরিতে ৩১০ রানের লক্ষ্য ছুড়ে দেয় ধোনি বাহিনী। যা কিনা অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সর্বোচ্চ ইনিংস। শুরুতে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১৭১ নিয়ে অপরাজিত থাকেন রোহিত।

কিন্তু অধিনায়ক স্টিভ স্মিথ ও জর্জ বেইলির জোড়া শতকে ভারতকে উড়িয়ে দিয়ে ৪ বল হাতে রেখেই পাঁচ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। স্মিথ করেন ১৪৯ রান এবং বেইলি ১১২ রান।

ভারতের দেয়া ৩১০ লক্ষ্য তারা করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ভারতের অভিষিক্ত বারিন্দার স্রানের জোড়া আঘাতে দলীয় ২১ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে কোণঠাসা হয়ে পরে স্বাগতিকরা। এরপর বেইলিকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক স্মিথ। তৃতীয় উইকেট জুটিতে ২৪২ রান সংগ্রহ করে জয়ের ভিত গড়েন এই দুই ব্যাটসম্যান।

ইনিংসের ৪২ ও ৪৪ তম ওভারে বেইলি এবং ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দিয়ে খেলা কিছুটা জমিয়ে তোলেন রবিচন্দ্র অশ্বিন। যদিও অধিনায়ক স্মিথের ব্যাটে শেষ রক্ষা হয়নি সফরকারীদের। এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে অস্ট্রেলিয়াকে জয়ের পথে নিয়ে যান স্মিথ। তবে একেবারে শেষ মুহূর্তে স্রানের বলে আউট হয়ে যান তিনি। স্মিথের বিদায়ের পর ফকনারকে নিয়ে বাকি কাজ শেষ করেন মিচেল মার্শ।

দলের পক্ষে সর্বোচ্চ ১৪৯ রান করেন স্মিথ। ১৩৫ বল মোকাবেলা করে ক্যারিয়ার সেরা এই রান করেতে ১১টি চার ও ২টি ছক্কা মারেন অসি অধিনায়ক। আর ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়ে বেইলি করেন ১১২ রান। ৭টি চার এবং ২টি ছক্কার সাহায্যে এই রান তুলতে ১২০টি বল মোকাবেলা করেন তিনি। ভারতের পক্ষে স্রান ২টি উইকেট নেন ৫৪ রানের বিনিময়ে। এছাড়া অশ্বিন ৬৮ রানে ২টি উইকেট পান।

Smith5এর আগে মঙ্গলবার পার্থে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে ভারত। উদ্বোধনী জুটিতে ৩৬ রান সংগ্রহ করেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। ব্যক্তিগত ৯ রানে ধাওয়ান আউট হওয়ার পর দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ২০৭ রানের জুটি গড়েন রোহিত শর্মা।শুরুতে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১৭১ নিয়ে অপরাজিত থাকেন রোহিত।

রোহিত-কোহলির ব্যাটিং তাণ্ডবের সামনে অসহায় হয়ে পড়া অস্ট্রেলিয়ার বোলাররা ভারতের তিনটি উইকেট ফেলতে পেরেছে। ওয়ানডে ক্রিকেটে সম্পূর্ণ হওয়া কোনো ইনিংসে এটাই অস্ট্রেলিয়ার সবচেয়ে কম উইকেট পাওয়ার নজির।

অভিষিক্ত দুই পেসার জোয়েল প্যারিস ও স্কট বোল্যান্ড কোনো উইকেট পাননি। তিনটি উইকেটের দুটি পান জেমস ফকনার। অন্য উইকেটটি নেন জশ হ্যাজলউড।

  •  
  •  
  •  
  •  

Tags: