নিজ উপজেলায় আরচার রোমান সানাকে সংবর্ধনা

খুলনা সংবাদদাতা:
টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন এবং সাউথ এশিয়ান গেমসে (এসএ) স্বর্ণ পদকজয়ী আরচার রোমান সানা সংবর্ধিত হয়েছেন তার নিজ উপজেলায়।

আজ (বৃহস্পতিবার) বিকেলে খুলনা জেলার কয়রা উপজেলায় রোমান সানাকে সংবর্ধনা দিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

নতুন বছরের প্রথম দিনে ওয়ার্ল্ড আরচারির বর্ষসেরা আরচারের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম থাকার কথা জেনেছেন দেশসেরা এই তীরন্দাজ। সংসদ সদস্যের দেয়া এই সংবর্ধনা আগেই নির্ধারিত ছিল। তবে ওয়ার্ড আরচারির এই পুরস্কারের তালিকায় নাম থাকায় বাড়তি মাত্রা যোগ হয়েছিল সংবর্ধনা অনুষ্ঠানে।

সংবর্ধনা শেষে খুলনা থেকে ফোনে রোমান সানা বলেন, ‘এ ধরনের সংবর্ধনা আমাকে আগামীতে আরো ভালো খেলতে অনুপ্রাণিত করবে। আমাকে নিয়ে মানুষের অনেক প্রত্যাশা। আমি চেষ্টা করব প্রত্যাশার মর্যাদা দিতে।’

  •  
  •  
  •  
  •  

Tags: