অনুশীলনে নামছে সাকিব
নিউজ ডেস্কঃ
ক্রিকেট থেকে সাকিব আল হাসানের এক বছরের নির্বাসন শেষ হতে বেশি দেরি নেই। আবার আসন্ন শ্রীলংকা সফরেই দলের সঙ্গে যোগ দেওয়ার একটা সুযোগও তৈরি হয়েছে।
এরইমধ্যে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ক্রিকেটে ফেরার আগে আজ থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এরইমধ্যে জানিয়ে দিয়েছে, শ্রীলংকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেই দেশের জার্সিতে দেখা যেতে সাকিবকে।
এমনকি কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে তিনি সিরিজ শুরুর আগেই তিনি দ্বীপরাষ্ট্রটিতে যেতে পারেন বলেও শোনা যাচ্ছে। আগামী কয়েকদিন তিনি বিকেএসপিতে নাজমুল আবেদিন এবং মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে অনুশীলন করবেন।
এরপর ২৯ অক্টোবর সাকিব তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার পুনরায় শুরু করতে পারবেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ফিরে করোনা টেস্ট করিয়েছেন সাকিব। আর আজ থেকে শুরু হওয়া সাকিবের জন্য ব্যক্তিগত অনুশীলনের সব ব্যবস্থাই করে রেখেছে বিসিবি।
এমনকি ব্যক্তিগত অনুশীলনের সময় জাতীয় দলের প্রধান কোচের কাছ থেকেও পরামর্শ নিতে পারবেন সাকিব। এদিকে নাজমুল আবেদিন জানিয়েছেন, শনিবার বিকেএসপিতে যাবেন সাকিব এবং এরপরই তার অনুশীলন পর্ব শুরু হয়ে যাবে। তিনি বলেন, সাকিব যদি নিজের বাসায় ১৪ দিনের কোয়ারেন্টিন কাটিয়ে আসে তাহলে প্রস্তুতিতে ঘাটতি থেকে যাবে ।
ফলে আসন্ন শ্রীলংকা সফরে তার ফেরা অনিশ্চিত হয়ে যাবে। এদিকে এদিকে শ্রীলংকা সফরেই সাকিবের ফেরা নিয়ে অনেকেই আশাবাদী হলেও এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি জানান, অক্টোবরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেই কেবল সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজম্যান্ট।

