সেই আফগান শিশুকে জার্সি ও বল দিলেন মেসি

ক্রীড়া প্রতিবেদক:
প্লাস্টিকের জার্সি গায়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল আফগানিস্তানের পাঁচ বছর বয়সী শিশু মুর্তজা আহমাদি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়ার কল্যাণে মুর্তজার বিষয়ে জানতে পারেন বার্সেলোনার সুপার স্টার লিওনেল মেসি। তিনি তখন মুর্তজাকে নিজের স্বাক্ষর করা জার্সি দেওয়া কথা বলেছিলেন।

অবশেষে মেসির দেওয়া সেই জার্সি পেয়েছে মুর্তজা। ইউনিসেফ আফগানিস্তানের মাধ্যমে মুর্জতার হাতে পৌঁছেছে মেসির স্বাক্ষর করা জার্সি ও ফুটবল। ইউনিসেফের ওয়েবসাইটে শোভা পাচ্ছে মুর্তজার ছবি। জার্সি দেওয়ার বিষয়টি বার্সেলোনার টিম ম্যানেজমেন্ট বৃহস্পতিবার নিশ্চিত করেছে।

মেসির দেওয়া জার্সি ও বল পেয়ে উচ্ছ্বসিত মুর্তজা জানায়, ‘আমি মেসিকে ভালোবাসি। তিনি আমাকে জার্সি ও বল দিয়েছেন। এটার মাধ্যমে বোঝা গেল তিনিও আমাকে ভালোবাসেন।’

  •  
  •  
  •  
  •  

Tags: