ছুটে চলেছে ব্রাজিলের জয়ের রথ

ক্রীড়া ডেস্কঃ কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুকে ৪-০ এর বিশাল ব্যবধানে হারাল ব্রাজিল। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে হারিয়েছিল ভেনেজুয়েলাকে।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল সেলেকাওরা।
প্রথমার্ধে ম্যাচের ১২ মিনিটে গোল করেন ব্রাজিলের আলেক্স স্যান্দ্রো। এ সময় গ্যাব্রিয়েল জেসুস ডানদিক থেকে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন স্যান্দ্রোকে। স্যান্দ্রো কাছ থেকে শট নিয়ে জালে জড়ান। তার গোলটি প্রথমার্ধে আর শোধ দিতে পারেনি পেরু। যদিও বলের দখল বেশি ছিল পেরুর কাছে। এমনটি অন টার্গেটেও বেশি শট নিয়েছে তারা।

বিরতির পর নিজেদের দারুণভাবে গুছিয়ে নেয় ব্রাজিল। আরও তিনবার পেরুর জালে বল জড়ায়। ৬৮ মিনিটে নেইমার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এ সময় ডি বক্সের সামনে ফ্রেড বল বাড়িয়ে দেন নেইমারকে। বল পেয়ে নেইমার দুই কদম ডানদিকে সরে শট নেন। পেরুর রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ের ফাঁক গলে বল জালে জড়ায়। গোলরক্ষক ঝাপিয়ে পড়েও বলের নাগাল পাননি।

‘বি’ গ্রুপে বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে সকাল ৬টায় কলম্বিয়ার মুখোমুখি হবে নেইমার-জেসুসরা। আর ২৮ জুন রাত ৩টায় ইকুয়েডরের বিপক্ষে লড়বে তারা।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,