কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্কঃ গোলরক্ষক মার্টিনেজের বীরত্বে ফাইনালে আর্জেন্টিনা। বুধবার সকালে ম্যাচের মাত্র সাত মিনিটেই লিওনেল মেসির পাস থেকে কলম্বিয়ার জাল খুঁজে নেন লাউতারো মার্টিনেজ।
১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। তবে বিরতির পর ম্যাচে সমতায় ফেরায় কলম্বিয়া।৯০ মিনিটে ১-১ গোলে সমতা বিরাজ করায় ম্যাচটি গড়িয়েছে টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে কলম্বিয়ার তিনটি শট রুখে দিয়ে ম্যাচে নায়ক বনে গেছেন আর্জেন্টিনার গোলরক্ষক অ্যামি মার্টিনেজ। ম্যাচের ৬২তম মিনিটে কলম্বিয়ার পক্ষে গোলটি করেন লুইস দিয়াজ।

