অবশেষে ৩৫০ কোটি টাকা বেতনে পিএসজিতেই মেসি

messsi

স্পোর্টস ডেস্কঃ অবশেষে পিএসজিতেই যাচ্ছেন মেসি। ফরাসি জায়ান্টদের সঙ্গে চুক্তির ব্যাপারে সম্মতি জানিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো।

মঙ্গলবার তিনি জানিয়েছেন, বছরে ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি। ২ বছরের চুক্তিতে পিএসজিতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক।

ফুটবলভিত্তিক সংবাদমাধ্যমগুলোর দাবি মেসির জন্যই প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার মঙ্গলবারের জন্য ভাড়া নিয়েছে পিএসজি। এর আগে ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি’তে বার্সেলোনা থেকে পিএসজিতে যান ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার জুনিয়র। তখন তার আগমনী ঘোষণা দিতে ৩ লাখ ইউরোর বিনিময়ে আইফেল টাওয়ার ভাড়া নিয়েছিল পিএসজি।

প্রসঙ্গত, বার্সেলোনার জার্সিতে ২১ বছরে ৩৫টি শিরোপা জেতা মেসির এবারও বার্সায় চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু আর্থিক বেড়াজালে আটকে শেষ পর্যন্ত সেটি সম্পন্ন হয়নি।

  •  
  •  
  •  
  •  

Tags: ,